নিখোঁজের দুই মাস পরও মাদরাসাছাত্র শরিফ উদ্দিনের (১৭) কোনো সন্ধান পায়নি পরিবার। শরিফ নোয়াখালীর হাতিয়া উপজেলার আজিমপুর গ্রামের বাবা আবদুল মতিনের ছেলে ও সেনবাগ উপজেলা মোহাম্মদপুর ইউপির বটতলা হোসাইনিয়া নুরানিয়া ও হাফেজিয়া মাদরাসার ছাত্র।
পরিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে শরিফ উদ্দিনকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপির বটতলা হোসাইনিয়া নুরানিয়া ও হাফেজিয়া মাদরাসায় ভর্তি করা হয়। মাদরাসা বন্ধ হলে সে বাড়ি আসা-যাওয়া করত। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় মাদরাসার শিক্ষক হাফেজ রিয়াজ উদ্দিন তাকে ফোন করে তার ছেলে শরিফ উদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানায়। এর পর তিনি তার আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় বাবা আবদুল মতিন বাদি হয়ে গত মঙ্গলবার দুপুরে সেনবাগ থানায় একটি সাধারণ নিখোঁজ ডাইরি করেন। যার নং-৭১০। সহৃদয়বান কোনো ব্যক্তি শরিফের সন্ধান পেলে ০১৮৬৬৩৭৪০০২, ০১৮৭৯২৪৩০১১ নম্বর মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ দিকে দুই মাস পার হয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা।