সিরাজগঞ্জের কাজিপুরে গর্ত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অটোরিকশাচালক বগুড়ার জেলার ধুনট উপজেলার বড়বিলা গ্রামের তাজেম মন্ডলের পুত্র ফরহাদ আলী (১৮) লাশ আজ শুক্রবার দুপুর ১২টায় সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর মধ্য পাড়ার একটি পরিত্যক্ত বাড়ির গর্ত থেকে উদ্ধার করা হয়।

কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, হরিনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গর্তের মধ্যে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করি।

এদিকে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাজেম মন্ডল তার পুত্রের লাশ সনাক্ত করেন।

লাশের সুরতহাল তৈরিকারি এসআই আব্দুল লতিফ জানান, নিহতের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ গর্তে ফেলে রাখা হয়েছে।

ময়নাতদন্তের জন্যে লাশ জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, দুপুরে সিরাজগঞ্জের সার্কেল এসপি ¯িœগ্ধ আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।