মৌলভীবাজারের কুলাউড়ায় স্মরণকালের বড় ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। লাশগুলো পুলিশের হেফাজতে আছে। তিনি বলেন, এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এবার দেখে নেয়া যাক দুর্ঘটনার কয়েকটি ছবি :