মুন্সীগঞ্জের গজারিয়ায় পায়ু পথে বাতাস ঢুকিয়ে ধনু মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিক হত্যার অভিযোগে মাসুদ (২২) নামে আরেক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রী ধনু মিয়া গজারিয়া উপজেলাস্থ বাউশিয়া এলাকায় নিউ হোপ নামে একটি ইন্ডাস্ট্রিতে রাজমিস্ত্রীর কাজ করতো । গত বুধবার সকালে যথারীতি কাজ করার সময় বৃহস্পতিবার সকালে তাঁর সহকর্মী মাসুদ বায়োমিটার নামে একটি যন্ত্র দিয়ে পায়ু পথে হাওয়া প্রদান করলে রাজমিস্ত্রী ধনু মিয়া অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মারা যায় সে।
এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী পরী বানু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার এসআই হাবীবুর রহমান জানান, শুক্রবার সকালে তাকে আদালতে পাঠনো হয়।



