নোয়াখালীর সেনবাগে ভাড়া দেয়া ত্রিপলে টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র আওয়ামী লীগ নেতা ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে একদল যুবক। ওই ঘটনা ঘটেছে বুধবার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট বাজারে। হমলার শিকার ব্যবসায়ী জালাল আহামেদ ডমুরুয়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গাজীরহাট বাজারে ডেকোরেটর ব্যবসায়ী ও ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি জালাল আহামেদের কাছে থেকে ত্রিপল ভাড়া নেয় বাবুপুর- শ্রীপুর গ্রামের আমিরুল ইসলাম প্রকাশ আমির খাঁনের ছেলে আফসাল হোসেন পাপেল। দীর্ঘ সময় ধরে ত্রিপলের ভাড়া না দিয়ে নানারকম তালবাহানা করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে পাপেল, আবদুর রবের ছেলে কামাল, বাহার ছেলে সাইফুলের নেতৃত্বে যুবক এসে আওয়ামী লীগ নেতা জালালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এ ঘটনায় জালাল আহামেদ বাদি হয়ে তিনজনকে নামীয় ও চারজনকে অজ্ঞাতসহ সাতজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।