শিবালয় উপজেলার বাশাইল গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাতা আব্দুল মালেকের (৪০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। আব্দুল মালেক পাবনার বেড়া উপজেলার খানপুর কাজীরহাট গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার বাশাইল গ্রামের ঝনু শেখের মেয়ে সাবিনার সাথে স্বামীর ঝগড়া-বিবাদ চলত। তাদের সংসারে ১২ বছর বয়সী এক মেয়ে রয়েছে। শুক্রবার সকালে মালেককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।