বহুল প্রতীক্ষিত ময়মনসিংহের হালুয়াঘাটের প্রধান সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়। হালুয়াঘাট ধোবাউড়া মানুষের কাঙ্খিত দাবি পূরণে জেলা মহাসড়কের যথাযথ মান প্রশস্ততা ও উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১১ টায় রোডস এন্ড হাইওয়ে হালুয়াঘাট কার্যালয়ের সম্মুখে উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ ১ আসনের সাংসদ জুয়েল আরেং।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুর রহমান বজলু প্রমুখ।

উপজেলা রোডস এন্ড হাইওয়ে কর্মকর্তা জানায়, উপজেলার সরচাপুর থেকে গোবরাকুড়া কয়লা ডিপো পর্যন্ত ২৪.৩ কি: মি: সড়ক প্রায় ৫৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে।