মাগুরার মহম্মদপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলা বাবুখালী ইউনিয়নের পাড়–য়ারকুল এলাকায় আশ্রমের রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানায়, পাড়–য়ারকুল এলাকার আশ্রমের রাস্তার পাশে মস্তকবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।