রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জানে আলম গত বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি মঙ্গলবার রাতে মাইনীতে তার বাসায় অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
সকালে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ দলীয় কার্যালয়ে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেযারম্যান বৃষ কেতু চাকমাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
পরে উপজেলা পরিষদ মাঠে ও মাইনী বাজার মাঠে নামাজে জানাজা শেষে মাইনী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক জানিয়েছেন।



