দীর্ঘ আট বছর পর বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার ত্রিবর্ষিক সম্মেলন গত শনিবার সকালে স্থানীয় অডিটোরিয়াম হল চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মীর সুজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ড. আবদুস সোবহান গোলাপ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ।
কালকিনিতে ছাত্রলীগের কমিটি গঠন
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার ত্রিবর্ষিক সম্মেলন গত শনিবার সকালে স্থানীয় অডিটোরিয়াম হল চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা...



