কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার পশ্চিম পায়রাডাঙ্গা নলবাড়ী এলাকায় পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী নজরুল ইসলামকে (৪৬) হত্যার অপরাধে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি রফিউল আলম এই আদেশ প্রদান করেন। রায়ে অন্য তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
এডিশনাল পিপি নাজমুল ইসলাম জানান, ২০০৮ সালের মার্চ মাসের ১৯ তারিখ রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পূর্ব পায়রাডাঙ্গার হাশেমবাজার এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম নাগেশ^রী উপজেলা শহরে ব্যবসায়িক কাজ শেষে সঙ্গী মৃত বহর উল্ল্যাহর ছেলে শাফিসহ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পশ্চিম পায়রাডাঙ্গা নলবাড়ী এলাকায় শ্রী রণজিৎ সরকারের বাড়ির কাচারী ঘরের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা ধারাল মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে নজরুল ইসলামকে ঘিরে ফেলে। এ সময় আসামি আব্দুর রহিম রামদা দিয়ে প্রথমে তার মাথার উপরে আঘাত করে। এরপর অন্যান্য আসামিরাও তার ওপর হামলা চালায়। উপর্যুপরী আঘাতে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গী শাফি প্রাণভয়ে সেখান থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে পাশর্^বর্তী পিকলু মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে সটকে পড়ে। গুরুতর আহত নজরুল ইসলাম রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুড়িগ্রামে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার পশ্চিম পায়রাডাঙ্গা নলবাড়ী এলাকায় পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী নজরুল ইসলামকে (৪৬) হত্যার অপরাধে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয়...



