সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থলবাড়ি গ্রামের আল আমিন হোসেনের মেয়ে তানিয়া খাতুনের একই গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে বিপ্লব সরকারের সাথে প্রায় ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় মোটা অঙ্কের যৌতুক দেয়া হলেও বিপ্লব আরো টাকার জন্য স্ত্রীকে মারধর করত।
সোমবার কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তানিয়ার বাবা আল আমিন হোসেন অভিযোগ করে বলেন, আমার মেয়ে তানিয়াকে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে বিপ্লব সরকারের সাথে ছয় বছর আগে এক লাখ ৮০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছি। কিন্তু বিপ্লব সরকার বিভিন্ন সময় আমার মেয়েকে আরো টাকার জন্য মারধর করত।
অভিযোগের ব্যাপারে স্থলবাড়ি গ্রামের রফিকুল মেম্বরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা সত্য। আমি এর আগে কয়েকবার বিচার সালিস করেছি। মেয়েটি কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
কাজিপুরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থলবাড়ি গ্রামের আল আমিন হোসেনের মেয়ে তানিয়া খাতুনের একই গ্রামের আব্দুল খালেক সরকারের...



