নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা সংলগ্ন স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তার খালের পানিতে পড়ে ডুবে যায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহযোগিতায় সেনবাগ থানার এএসআই আশিকুর রহমান, কনস্টেবল ইমন শরীফ বাসে আটকা পড়া যাত্রীদর উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ঘটনাস্থ পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সোনাপুর থেকে ছেড়ে আসা ফেনী অভিমুখী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় পতিত হয়ে। পরে পুলিশের সহযোগিতার স্থানীয়রা ৩০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু বাসটি উল্টে পানিতে ডুবে থাকায় এর নিচে আরো কোনো যাত্রী চাপা পড়ে থাকতে পারে বলে উপস্থিত অনেকের ধারণা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটির উদ্ধারকাজ চলছিল।