সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের শালগ্রামে বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম সুজন (৭)। সে একই এলাকার ফরিদ উদ্দিনের পুত্র।

জানা যায়, রোববার দুপুর ১টায় সুজন বাড়ির পাশে খেলা করার সময় পানিতে ডুবে মারা যায়। মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বিষয়টি নিশ্চিত করেছেন।