নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোলাম কিবরিয়া মিন্টু (৩৩) নামে এক শীর্ষ মাদক কারবারি জনতার গণপিটুনিতে মারা গেছে। গত শনিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শহীদ সিদ্দিক উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, গত শনিবার বিকেল ৪টায় মাদক কারবারি মিন্টুকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক করে রাখে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার স্বাস্থ্যের আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ৮টায় মিন্টুর মৃত্যু হয়। নিহত মিন্টুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকসহ আট-আটটি মামলা রয়েছে। গত ১৬ দিন আগে সে জেল থেকে জামিনে মুক্তি পায়। মিন্টু একই এলাকার ইমান আলি চৌকিদার বাড়ির ইসমাইল হোসেনের ছেলে।
কোম্পানীগঞ্জে গণপিটুনিতে মাদক কারবারি নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোলাম কিবরিয়া মিন্টু (৩৩) নামে এক শীর্ষ মাদক কারবারি জনতার গণপিটুনিতে মারা গেছে। গত শনিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শহীদ...



