চট্টগ্রামে সাতকানিয়ার ওপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। তিনি গত রোববার উপজেলার চরতি ইউনিয়নের ব্রাহ্মণ ডেঙ্গা, তালগাঁও, দক্ষিণ চরতির বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে এ সময় আরো উপস্থিত ছিলেনÑ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ও চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: ইসহাক, সাতকানিয়া উপজেলার সাবেক আমির মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আব্দুস ছোবহান, চরতি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, মাহবুবুল বশর আল কাদেরী, শিবির নেতা হাসিবুর রহমান, তারেক হোসাইন, আবুল হাসেম, মো: এনাম প্রমুখ।
এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।