রংপুরের মিঠাপুকুরে গত মঙ্গলবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের সাতটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের মৃত কিনু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেনের গোয়ালঘর থেকে রাতে একদল চোর ঢুকে বাড়িতে থাকা লোকজনকে ঘরে তালাবদ্ধ করে রেখে চোরেরা প্রায় তিন লাখ টাকা মূল্যের চারটি গাভীসহ তিনটি বকনা বাছুর চুরি করে। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, আমাকে ওই গরুগুলোর মালিক টেলিফোন করেছে। তিনি এলে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।