কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশে ইউনিয়নের প্রায় পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খন্দকার, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবলু, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান সাহাবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল সরকার, আলতাফ হোসেন, মকবুল হোসেন, জাহাঙ্গীর আলমসহ ওই ইউনিয়ন পরিষদ সদস্যরা।
উল্লেখ্য, চার রোহিঙ্গা শরণার্থীকে জন্ম সনদ দেয়ায় গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।
নাগেশ্বরী ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত...



