ছোট ছোট শিশুরা কারো সহায়তা নিয়ে, কেউ আবার নিজে নিজে ভয়ে ভয়ে চলছে। পথিমধ্যে কেউ পড়ছে খাদে, ভিজে যাচ্ছে জামাকাপড়, কারো নষ্ট হচ্ছে বই-খাতা। নারী ও বৃদ্ধদের অবস্থাও একই। সাইকেল, রিকশা কোনো রকমে চললেও তাও পেছনে ধাক্কা দিয়ে পার করতে হয়। ইঞ্জিন চালিত গাড়ি বন্ধ রয়েছে দীর্ঘ দিন। এই হলো নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর-সারওয়াতলি সড়কের এনায়েতপুর মিজি বাড়ির সামনের চিত্র।
এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে পানি। পানি নামার কোনো পথ না থাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল, মাদরাসা, এতিমখানার শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে এনায়েতপুর রহমাতিয়া আলিম মাদরাসা, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনায়েতপুর এমদাদিয়া দারুল মাদরাসা, এনায়েতপুর মসজিদে রাসুল হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় জনপ্রতিধিদের কাছে সমস্যার কথা বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ দেখা যায়নি। ২০০৩-২০০৪ অর্থবছরে এডিবির অর্থায়নে দু’টি বক্স কালভার্ট নির্মাণ করেন দুই ইউপি সদস্য। কিছু দিন কালভার্ট দু’টি থাকলেও গত কয়েক বছর যাবত কালভার্ট দুটি বন্ধ রয়েছে। অর্থাৎ কালভার্ট দুটির নিচ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে।
এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা ইস্রাফিল আজাদ নয়ন বলেন, সমস্য নিয়ে যাদের কাছে বলা প্রয়োজন তাদের বলেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতিকার চেয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপরে যোগায়োগ করা হলে স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ ও ময়মুনা বেগম জানান, এলাকার দিদার, শামসুদ্দিন, ইউনুস মেম্বার এনায়েতপুর মিজি বাড়ির সামনে মাছের খামার করেন। খামারের কারণে তারা দুটি বক্স কালভার্টের মুখ বন্ধ করে দেন। এলাকার লোকজন বিষয়টি নিয়ে খামার মালিকদের সাথে কথা বললে তারা উল্টো তাদের নানাভাবে নাজেহাল করেন। ঘটনাটি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলেও তার পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, তাকে বিষয়টি জানানো হয়নি।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ ব্যাপারে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেনবাগে বক্স কালভার্ট বন্ধ করে মাছের খামার : রাস্তার ওপর হাঁটুপানি
ছোট ছোট শিশুরা কারো সহায়তা নিয়ে, কেউ আবার নিজে নিজে ভয়ে ভয়ে চলছে। পথিমধ্যে কেউ পড়ছে খাদে, ভিজে যাচ্ছে জামাকাপড়, কারো নষ্ট হচ্ছে বই-খাতা। নারী...



