সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করেছে। কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, জুয়া খেলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তারা হলোÑ উপজেলার বেরিপোটল পাঁচানিপাড়ার তুষার তালুকদার, আমির হোসেন, রাজু তালুকদার, আলম, মনসুর হেল্লাজ ও ওসমান গণি।
আটক ব্যক্তিদের শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। তাদের প্রথম পাঁচজনকে পাঁচ দিন করে এবং অন্যজনকে তিন দিনের সাজা দেয়া হয়েছে।