উগ্রবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব র্যালি ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম ইসলামী যুব আন্দোলন। গতকাল সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মু. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ নূর মোহাম্মদ, যুব কল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো: আসাদুল হাবিব দুলু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশকে উগ্রবাদ থেকে মুক্ত করতে, স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং মাদকদ্রব্য থেকে তরুণদের বাঁচাতে গণসচেতনতা সৃষ্টি করা দরকার। পরে মানববন্ধন শেষে একটি র্যালি প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌর বাজার হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।



