কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর রোহিঙ্গা নিহত হয়েছে।
উখিয়া থানার পুলিশ জানান, গতকাল রোববার রাত ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাত করে করে অপর এক রোহিঙ্গা। পরে অপর রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের ফিল্ড হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত রহিম উল্লাহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া আবদুস সালামের পুত্র।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



