কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জাহাঙ্গীর (৩৮) নিজের ইস্যু করা সরকারি রিভলভার মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের হাটিরপাড় এলাকায় ভাড়া বাড়ির তৃতীয়তলায় ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ও বাবা-মা উপস্থিত ছিলেন। তার বাবার নাম আবুল কালাম আজাদ। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শহরের বাসিন্দা। সেলিম ২০০৭ সালে কনস্টেবল পদে পুলিশ বিভাগে যোগদান করেন। কুড়িগ্রামে তিনি ৪ বছর ধরে কর্মরত ছিলেন। তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তার একটি একটি শিশুসন্তান আছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সেলিম মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তদন্তের মাধ্যমে এর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।