ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখানে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় শনিবার বিকেলে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার নাম সুজন মিয়া (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত বাসের হেলপার। তার বাড়ি লালমনিরহাট।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাসেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টার দিকে দুর্ঘটনাস্থলের খাদের পানি থেকে বাসের হেলপার সুজন মিয়ার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
আগের দিন শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার রামেখোলা এলাকায় গাংচিল পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৫১৪) দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২০ জন আহত হয়। এ ঘটনায় বাসটির হেলপার নিখোঁজ থাকেন।



