সিলেটের গোয়াইনঘাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলাউদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে। গত বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক ব্যক্তি উপজেলার তোরালিকান্দি এলাকার মৃত গোলাম নবীর ছেলে বশির উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে থানার এসআই যীশু দত্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে থাকা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বশির উদ্দিনকে আটক করেন। থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে।



