চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে গেছে। এ সময় টাকা, স্বর্ণলঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ব্রাহ্মণডাঙ্গা মাস্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। এ সময় আলী নবী, জসিম উদ্দিন, সামশুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, আইয়ুব আলী, মোহাম্মদ শাহজাহান, লেদু মিয়া, আবদুর রহিম, মোহাম্মদ আলী, ছমুদা খাতুন, মুন্নি বেগম, খুরশিদা আক্তার ও মোহাম্মদ রহিমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জসিম উদ্দিনের ৭ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালক্ষার, সামশুল ইসলামের ১ লাখ ৩০ হাজার টাকা, মোহাম্মদ আলমগীরের ৬৫ হাজার টাকা, মোহাম্মদ আলীর ৫৫ হাজার টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা সবাই স্থানীয় গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মারুফ জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চরতি ইউপি চেয়ারম্যান ডা: রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টিনসেডের বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তিনি পরিষদ থেকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছেন।
সাতকানিয়ায় অগ্নিকাণ্ড : ১৩ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে গেছে। এ সময় টাকা, স্বর্ণলঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার রাত ৩টার...



