রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাসের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। জমির খাজনা আদায়ের নামে দুর্নীতির মাধ্যমে অর্থবাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই কর্মকর্তার অপসারণ চেয়ে গতকাল বিকেলে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি হিন্দুপাড়া তিন মাথার মোড় থেকে শুরু হয়ে বড় বিহানালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বড়বিহানালী স্কুল মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, ওই তহশীলদারের বিরুদ্ধে দু’টি অভিযোগ পাওয়া গেছে।