সাতক্ষীরা জেলার শ্যামনগরে আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসানকে ইয়াবাসহ আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
বুধবার রাতে পুলিশের এসআই নুর কামাল নওয়াবেঁকী বাজার থেকে তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পূর্ব বিড়ালক্ষ্মী গ্রামে আব্দুল গফফার মোল্যার ছেলে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, হাসানকে মাদক আইনে মামলা দিয়ে জেলাহাজতে পাঠানো হয়েছে।