টাকার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী কলেজছাত্রী রুপালি আক্তার (১৮) হালুয়াঘাট মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে হালুয়াঘাট উপজেলায় আকনপাড়া গ্রামের দরিদ্র ঠেলা চালক ইসামুদ্দিনের মেয়ে।
রুপালীর বাবা ইসামুদ্দিন বলেন, রুপালি আক্তার গত কয়েক দিন ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সম্প্রতি ডাক্তাররা জানান, সে পায়ুপথে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার খরচ ব্যয়বহুল; যা বহন করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। ডাক্তাররা জানান, চিকিৎসার ব্যয় প্রায় ১৩ লাখ টাকা। আমি ঠেলা চালিয়ে যে অর্থ উপার্জন করি তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে রুপালি দ্বিতীয়। আমার মেয়ে যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার জন্য সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছি।
রুপালির সহপাঠীরা জানায়, রুপালি মেধাবী ছাত্রী। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। আমরা তার চিকিৎসার খরচ জোগাতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
সাহায্য পাঠানোর ঠিকানা : (মা চম্পা বেগম) বাংলাদেশ কৃষি ব্যাংক, হালুয়াঘাট শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ২০৩৫১, যোগাযোগের নম্বর : ০১৮৫১৫৫৭২২৪।



