চট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এমরান হোসেন সামি নামের ১৩ মাস বয়সী এক শিশুকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহত সামি চরতী ইউনিয়নের সুঁইপুরা এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ মামুনের ছেলে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের সুঁইপুরা ভনাঘোনা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির আপন চাচা নুরুল আবছার মানিক (৩০) ও তার স্ত্রী মারুফা আক্তার (২০) গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
নিহত শিশুর মা রিমা আক্তার জানান, তার স্বামী সাত মাস আগে দুবাই যাওয়ার সময় তার ছোট ভাই মানিকের কাছ থেকে লাভের ওপর এক লাখ টাকা ধার নেন। লাভের ওপর ধার নেয়া টাকার কিছু লাভও দেবরকে দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে তার শিশুপুত্র এমরানকে তার দাদীর কাছে রেখে তিনি পার্শ্ববর্তী বিলে গরুর জন্য ঘাস আনতে যান। সন্ধ্যার আগে বাড়িতে এসে দেখি আমার ছেলে ঘরে নেই। ছেলেকে না পেয়ে তার চিৎকারে প্রতিবেশী লোকজন এসে চার দিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাতে বাড়ির পূর্বে নলকূপের পাশে মাটিচাপা অবস্থায় তার ছেলের লাশ দেখতে পান।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে গত বুধবার শিশুটির মা বাড়ির বাইরে গেলে ওই ফাঁকে চাচা-চাচী মিলে শ্বাস রোধ করে শিশুটিকে হত্যা করে শপিং ব্যাগ ভর্তি করে মাটিতে পুঁতে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
সাতকানিয়ায় পাওনা টাকার জন্য ১৩ মাসের শিশুকে শ্বাসরোধে হত্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এমরান হোসেন সামি নামের ১৩ মাস বয়সী এক শিশুকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহত সামি...



