মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মুত্যু হয়েছে। এ ঘটনায় মুন্না (১৬) নামে আরো একজন আহত হবার খবর পাওয়া গেছে।

নিহত স্কুলছাত্রের নাম মো: শরীফ (১৫)। সে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের আব্দুর রশীদের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, নিহত শরীফের বাবা আব্দুর রশিদ পেশায় একজন মৎস্যজীবী। নিহত শরীফ চর বলাকী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দুপুর পৌণে তিনটায় বিদ্যালয় থেকে বাড়ি শরীফ প্রতিবেশী মুন্নাকে সাথে নিয়ে নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। এসময় আচমকা ঝড়বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে শরীফ দ্বিতীয় ছিল।