গত মঙ্গলবার তালতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালতলী সদর রোডে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনষ্ঠিত হয়। তালতলী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলতাফ হোসেন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, তালতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল আহসান, ইউপি সদস্য খালেদ মাসুদ, নজরুল ইসলাম লিটু, যুবলীগ আহ্বায়ক মারুফ রায়হান তপু, শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নুর ই আলম সুমন, ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন, ছাত্রদল সভাপতি আতিকুর রহমান অসীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।