কুড়িগ্রামের নাগেশ^রী পৌরসভার বাণিয়াপাড়া ভুষিটারী এলাকায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকল শুক্রবার সকালে দু’জনকে দু’ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় স্বামী নজরুল ইসলাম মেনাকে (৫৫) চেয়ার-টেবিলে বসা অবস্থায় এবং স্ত্রী রুমী বেগমকে (৩৫) বিছানায় শায়িত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধে রাতের কোনো এক সময়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার ছকিয়ত উল্ল্যাহর ছেলে নজরুল ইসলাম মেনা একজন সুদ ব্যবসায়ী।
ঘটনার সত্যতা স্বীকার করে নাগেশ^রী থানার ওসি রওশন কবীর জানান, লাশের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।