রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আর কে ব্রিকস ইটভাটা অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
গত বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের ওপর পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ইটভাটার মালিক ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, তার ইটভাটার গোডাউন ঘরের ওপর পল্লী বিদ্যুতের তারের কাঠ ভেঙে ঘরের ওপর পড়ে আগুন লাগে। এতে ঘরে থাকা বিভিন্ন প্রকার মেশিনসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।