লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের আট কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুধু হাজীগঞ্জ থেকে ৯ কিলোমিটার আসতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। রামগঞ্জ অংশে আসার পরই সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ফরিদগঞ্জের মনতলা ফকিরবাজার থেকে রামগঞ্জ শহরের দূরত্ব মাত্র আট কিলোমিটার। বিশাল বিশাল গর্ত আর সড়কের বেহাল দশায় সিএনজিযোগে সড়কের বাকি অংশ আসতে সময় লাগত প্রায় ৪৫ মিনিট।
এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোস্তফা চৌধুরী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, করপাড়া ইউপি চেয়ারম্যান মো: মজিবুল হক মজিব, ৪ নং ইছাপুর ইউপি চেয়ারম্যান মো: শহীদ উল্যা, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান মো: মঞ্জুরুল হক ফারুক, বিআরডিবিএ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মর্তুজা বাবু প্রমুখ।



