মা ইলিশ ধরার দায়ে শিবালয় উপজেলার যমুনায় গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আটজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এ দণ্ড দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান জানান, আটক একজন নির্দোষ প্রমাণ হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা শিবালয়, দৌলতপুর উপজেলা ও পাবনা জেলার বাসিন্দা। অভিযানে আটক প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ৯ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ নিধনের বিরুদ্ধে অভিযানে এই প্রথম আটক ব্যক্তিদের দণ্ড দেয়া হলো।