লক্ষ্মীপুরের রামগঞ্জে গণপিটুনিতে নজরুল ইসলাম (৩৫) নামের এক চোরের মৃত্যু হয়েছে। এ সময় চোরদলের ছুরিকাঘাতে রামগঞ্জ পৌর কার্যালয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মারাত্মক আহত হন। নিহত নজরুল ইসলাম একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামের ফকির মোহাম্মদ মিঝি বাড়িতে।
স্থানীয় লোকজন ও আহত মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে ফকির মিঝি বাড়ির মাহাবুবুর রহমান, মোশাররফ হোসেন ও মোবারক হোসেনের ঘরে চোরদল সিঁদ কেটে ঢুকে মূল্যবান মালামাল লুটে নেয়। রাত প্রায় ৩টায় একই বাড়িতে তার টিনশেড বসতঘরের মাটি খুঁড়ে চোরের দল প্রবেশ করে। এ সময় তিনি টের পেয়ে চোর নজরুল ইসলামকে জড়িয়ে ধরে চিৎকার দেন। তখন চোরদলের অন্য সদস্যরা মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে এসে ঘেরাও করে নজরুল ইসলামকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকাল ৯টায় মারাত্মক আহতাবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রামগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে গণপিটুনিতে নজরুল ইসলাম (৩৫) নামের এক চোরের মৃত্যু হয়েছে। এ সময় চোরদলের ছুরিকাঘাতে রামগঞ্জ পৌর কার্যালয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মারাত্মক আহত হন।...



