শিশুর মেধা-মনন গঠনে একটি শিক্ষিত পরিবার উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এটা শুধু কথার কথা নয়। এ শিশুরাই একদিন সমাজের উচ্চ পদে আসীন হবে। তবে এর জন্য দরকার সঠিক শিক্ষাব্যবস্থা। গতকাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্কলার’স সোসাইটির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো: শহীদুর রহমান খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো: আবু ইউসুফ হোছাইনির সভাপতিত্বে ও কেথুড়ী জিয়াউল হক জিয়া উচ্চবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আবদুল মোতাবেল জুয়েল ও রাজিয়া রসুল মৌসুমীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান হোছাইনি, রামগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও জিয়াউল হক উচ্চবিদ্যালয় ও কলেজের ব্যবস্থপনা কমিটির সভাপতি সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাহীদ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুর নবী মোল্লা, জিয়াউল হক উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম পাইন, হাজী সালাউদ্দিন, মাওলানা মজিবুল হক পাটোয়ারী, সংগঠনের উপদেষ্টা আনোয়ারুল আজিম, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুর হোসেন, সাধারণ সম্পাদক মো: শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুর আলম, নুর হোসেন, নাজিম উদ্দিন পরান প্রমুখ।
শিশুদের মেধা মনন গঠনে শিক্ষিত পরিবারের ভূমিকা অপরিসীম
শিশুর মেধা-মনন গঠনে একটি শিক্ষিত পরিবার উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এটা শুধু কথার কথা নয়। এ শিশুরাই একদিন সমাজের উচ্চ পদে...



