সিরাজগঞ্জের কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাতে সবুজ (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত সবুজ দুর্গম চরাঞ্চলের তেকানী ইউনিয়নের আদিত্যপুর চরের মিনজাল হোসেনের ছেলে।
নিহতের পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাত ১১টায় নিহত সবুজ মিয়া পাশের কিনিরবেড় গ্রামের সরবেশের বাড়িতে বাবুর কাছে পাওনা ৩০ হাজার টাকার জন্য যান, এ সময় সরবেশের তিন ছেলে মোমিন (৩৫), মোনারুল (৩০), বাবু (২৫) ও তাদের সহযোগীদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে সবুজকে গরু চোর অপবাদে গাছের সাথে বেঁধে নিশংসভাবে পেটাতে থাকে। আনুমানিক রাত ২টায় মৃত্যুবরণ করে সবুজ।
খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতলের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের বাবা মিনজাল হোসেন বাদি হয়ে ১২ জনকে অভিযুক্ত করে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। কাজিপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তি সরবেশের ছেলে মমিনের স্ত্রীর সাথে অনৈতিক কাজে জড়িত সন্দেহে তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে।