সেনবাগ উপজেলা বিএনপির নেতৃবৃন্দে সাথে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও দলীয় নেতৃবৃন্দের সভা গত শনিবার সকালে সেনবাগে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কানকিরহাট বাজার কমিউনিটি সেন্টারে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মির্জা সোলাইমানের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন দলের সাবেক জেলা নেতা আবদুল্লা আল মামুন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহম্মদ আলী, বিএনপি নেতা কামলা উদ্দিন বাবুল, সফিক চৌধুরী, আবু তাহের মুরি, খোন্দকার গোলাম হোসেন, ছেরাজুল হক ছেরাজ, মফিজুল ইসলাম প্রকাশ ভিপি মফিজ, ভিপি ওমর, আবদুল হান্নান লিটন, আবু জাহের জাফর, জাফর জহিরুল ইসলাম কামাল প্রমুখ।
সেনবাগে বিএনপির সভা অনুষ্ঠিত
সেনবাগ উপজেলা বিএনপির নেতৃবৃন্দে সাথে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও দলীয় নেতৃবৃন্দের সভা গত শনিবার সকালে সেনবাগে অনুষ্ঠিত...



