দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে অংশ নেয়া এবং দলের কাজে সম্পৃক্ত না থাকার কারণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে।
গত বুধবার দুপুরে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। সাধারণ সম্পাদক সায়েম জানান, দীর্ঘ দিন ধরে ওই কমিটির সভাপতি স্বপন মিয়া ও সাধারণ সম্পাদক আতিকসহ ৫১ সদস্য দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি।
মৌখিক তাগাদা দেয়ার পরেও তারা সক্রিয় না হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।



