২০১৮ সালে অনুষ্ঠিত আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ চার শতাধিক শিক্ষার্থীকে গত বুধবার সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। এ মহতি উদ্যোগের আয়োজন করে আলোকিত ফেনী ফাউন্ডেশন।
গত বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পি কে এম এনামুল করিম। দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক এবং আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু অনুষ্ঠান সঞ্চালনা করেন। বৃত্তি পরীক্ষার সমন্বয়ক বজলুর রহিম ভূঞা সুমনের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।