গত বুধবার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতটি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ পাঁচ পদে ভোট গ্রহণ করা হয়।
প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মশিউর রহমান আউয়াল (চেয়ার), সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম (গোলাপ ফুল), সহ-সভাপতি পদে মোস্তফা (আনারস), কোষাধ্যক্ষ আব্দুল লতিফ (কলম) এবং মহিলা সদস্য পদে নার্গিস আক্তার (কলস), শামীমা সুলতানা (বই) ও মনোয়ারা বেগম (আম) জয়লাভ করে।



