বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে আট দফা দাবিতে গত রোববার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এস কে মিন্টু চন্দ্র রায়, সদস্য সচিব শাহাজুল আলম সাজু, কেন্দ্রীয় কমিটির সহকার্য সম্পাদক এম এ হক আকরাম, কালিয়াকৈর উপজেলা সভাপতি জাহিদ হাসান, রাজারহাট সভাপতি এমডি ফিরোজ হাসান, রাজিবপুর সভাপতি নিমাই চন্দ্র বর্মণ, মাধবী রানী প্রমুখ।
দাবিগুলোর মধ্যে রয়েছে নদীভাঙা ভূমিহীনদের পুনর্বাসন, খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ, এনজিও ঋণ থেকে মুক্তি ও রেশন চালু, কৃষকের কৃষিঋণ মওকুফ খাস জমি বণ্টন কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব রাখা, কুড়িগ্রামে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টি, রেললাইন ও বাঁধের দুই পাশে বসবাসকারীদের পুনর্বাসন এবং প্রতিবন্ধী স্কুলগুলোকে সরকারি আওতায় নিয়ে আসা।
মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ভূমিহীন পরিবারের লোকজনরা অংশগ্রহণ করেন।



