বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুনট হিমাগারে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালাই ফায়ার সার্ভিসের দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, হিমাগারের সেটে বস্তার গুদামে প্রথম আগুন দেখতে পেয়েছেন তারা।
হিমাগারের ম্যানেজার বিপ্লব বাবু আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি।



