খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি মো. শাকিলকে (৫২) হত্যার অভিযোগ করেছে স্বজনরা।

উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.শাকিল মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে। গলায় গামছা পেচিয়ে হত্যার পর তার লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে মিন্টু মিয়া দাবি করেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয়দের সাথে ওয়ার্ড আ’লীগ সভাপতি শাকিলের জমি নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গঠিত কমিটি শনিবার বিরোধপূর্ণ জমি পরির্দশন করে বিরোধ নিষ্পত্তি করার কথা ছিল। মূলত জমির বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় স্বজনরা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকায় আওয়ামী লীগ সভাপতিকে হত্যার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।