শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে সাতজনকে এক সেমিস্টারের জন্য ও একজনকে আজীবন বহিষ্কার করা হয়। গত শনিবার রাতে এক সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন একাধিক সিন্ডিকেট সদস্য।
সূত্র জানায়, গত ২৩ মার্চ বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিভাগ ছাত্রলীগের যুগ্ম স¤পাদক রাজীব সরকারের উপর হামলার ঘটনায় সাত শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কারের পাশাপাশি বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধ না করলে আরো এক সেমিস্টার বহিষ্কার করার সুপারিশও করা হয়। এ সাতজনই শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী।
অন্য দিকে ২০১৮ সালের ২৫ মার্চ শাবি ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরিকাঘাত করার ঘটনায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক স¤পাদক আব্দুর রশিদ রাসেলকে বিশ^বিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।



