ভোলাহাটে এ বছর পেঁয়াজ চাষ হয়েছে ৩৩৫ বিঘা জমিতে। পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪০ টন। ভোলাহাট উপজেলায় পেঁয়াজের মোট চাহিদা রয়েছে ৮২০ টন।
সূত্র জানায়, অক্টোবর মাসে দুই ভাগ চারা রোপণ ও বাকি এক ভাগ কন্দ রোপণ করা হয়। ভোলাহাটের পেঁয়াজ বাজারে আসতে পারে জানুয়ারি বা ফেরুয়ারি মাসে। ভোলাহাটের পেঁয়াজ বাজারে আসতে দেরি হওয়ায় ভোক্তারা এখনি আশা করতে পরছে না এখানকার পেঁয়াজের ওপর। চাহিদা পূরণে নির্ভর করতে হবে দেশের অন্য উপজেলার পেঁয়াজের ওপর। তবে দেশের বিভিন্ন এলাকায় দেশী পেঁয়াজ ১৮ নভেম্বর থেকে আসতে শুরু করায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।