কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকায় গত বৃহস্পতিবার রাতে তিনটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, ওই এলাকায় এক রাতেই তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এর মধ্যে দুইটি ট্রান্সফরমার সম্পূর্ণ ও অপরটির ভেতর থেকে মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন জানান, পেকুয়া উপজেলায় আজ থেকে ২৫ বছর আগে পল্লী বিদ্যুৎ এলেও শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকার একাংশে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় গত ১৩ নভেম্বর। বেশ ঘটাও করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এলাকাটির বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এ সময় প্রায় ৩২টি পরিবারে নতুন মিটার দিয়ে সংযোগ দেয়া হয়। তারা জানান, গত ২৩ নভেম্বর রাতে কে বা কারা তিনটি খুঁটির তিনটি ট্রান্সফরমারই চুরি করে নিয়ে যায়। এতে আবারো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ওই এলাকাটি। স্থানীয় অধিবাসী মগনামা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমদ জানান, ‘ঘটনার দিন থেকে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না আসায় পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করতে গেলে তারা তদন্ত করে জানায় আমাদের এলাকায় দেয়া তিনটি নতুন ট্রান্সফরমারই চুরি হয়ে গেছে।’
এ বিষয়ে পল্লী বিদ্যুতের ইনচার্জ পুর্নেন্দু মজুমদার বলেন, ট্রান্সফরমার চুরি হয়েছে। ‘বহু বছর পর শিলখালী ইউনিয়নের হাজীরঘোনা এলাকায় লোকজনের চাহিদার ভিত্তিতে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয় কিন্তু এ সুখ তাদের কপালে বেশি দিন সয়নি। যেহেতু ট্রান্সফরমারগুলো চুরি হয়ে গেছে সেহেতু আমরা চেষ্টা করব যতদ্রুত সম্ভব নতুন ট্রান্সফরমার স্থাপন করে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য।’
এ বিষয়ে পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের ইনচার্জ ও ডিজিএম মোসাদ্দেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে স্থানীয় লোকজনকে সচেতন করার জন্য আমরা অনেক কর্মসূচি বাস্তবায়ন করি।
পেকুয়ায় এক রাতে ৩ ট্রান্সফরমার চুরি
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকায় গত বৃহস্পতিবার রাতে তিনটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, ওই এলাকায় এক রাতেই তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি...



