ফেনীর দাগনভূঞা পৌর শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মনিরুল ইবনে তাজুল ইসলাম এমরান নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলা সংলগ্ন স্বপন হোটেলের সামনে এমরানের মোটর সাইকেলের অপর একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় এমরানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে ঢাকায় স্থানান্তর করে। ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত এমরান উপজেলার মাতুভূঞা ইউনিয়নের তাজু মাষ্টারের বাড়ীর তাজুল ইসলামের ছেলে। দুই সন্তানের জনক এমরান কিছুদিন আগে কাতার থেকে ছুটিতে এসেছিলেন। এমরান কাতারস্থ মাতুভূঞা ওয়েল ফেয়ারের সভাপতির দায়িত্বে ছিলেন।